সোমের সকালেই শহরে পা রাখছেন জিভুলিচ
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ট্রফি জয়ের মধ্য দিয়েই এই সিজন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সপ্তাহ দুয়েক আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে বিরাট…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ট্রফি জয়ের মধ্য দিয়েই এই সিজন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সপ্তাহ দুয়েক আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
যারফলে প্রায় বাইশ বছর পর সবুজ-মেরুনকে আটকে এই আন্তর্জাতিক খেতাব জয় করে মশাল ব্রিগেড। এখনও সেই নিয়ে মাতোয়ারা সমর্থকরা। স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে সীমিত শক্তি নিয়েই বাজিমাত করেছে ইস্টবেঙ্গল । তবে এই টুর্নামেন্টের প্রথম থেকেই অধিকাংশ বিদেশি ফুটবলারদের পাওয়া নিয়ে ব্যাপক অনিশ্চয়তায় ভুগে আসছিল দল।
Read More: পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের
সেটাই হয়েছিল শেষ পর্যন্ত। মহম্মদ রশিদ ও দানি রামিরেজ ছাড়া আর খুব একটা ফিট পাওয়া যায়নি বাকি ফুটবলারদের। ক্রিস ইকোনোমিডিস থাকলেও পুরোপুরি ম্যাচ ফিট ছিলেন না তিনি। পাশাপাশি চোট সমস্যায় জেরবার ছিলেন নাচো মনসালভে। এছাড়াও নাইজেরিয়ান ফরোয়ার্ড এফিয়ং সুঙ্গুসিকে চুক্তিবদ্ধ করলেও ভিসা জটিলতা কাটিয়ে এখনও পর্যন্ত ভারতে এসে পৌঁছতে পারেননি। যা রীতিমতো চিন্তায় ফেলেছে সকলকে। তবে এর মাঝেই গত কয়েকদিন আগে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দিয়েগো জুভিলিচের সই করার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল।
Read More: জামশেদপুর ছেড়ে এবার পাঞ্জাবে যোগ দিলেন মেসি বাউলি
সেই অনুযায়ী, এক বছরের চুক্তিতে এই দলে খেলতে দেখা যেতে চলেছে জুভিলিচকে। একটা সময় ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন তিনি। পরবর্তীতে একাধিক শক্তিশালী ক্লাবে খেলার অভিজ্ঞতা থাকে এই ফুটবলারের। এবার লাল-হলুদে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই দেখার বিষয়। কিন্তু কবে শহরে আসবেন তিনি? সেই নিয়ে ব্যাপক জল্পনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। অবশেষে শেষ পাওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল আটটার একটু পরে শহরে পা রাখতে পারেন এই নতুন বিদেশি।