PG Cylinder Price Hike: এবার বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত দাম সিলিন্ডারের? | Domestic LPG cylinder price increased by Rs 29
কলকাতা: এবার দামি হল গৃহস্থের হেঁসেলের রান্নার গ্যাস। ৭ জুন (রবিবার) থেকে বাড়ির রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বাড়ল। তিন মাস পর গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিনের দাম বৃদ্ধির পর কলকাতায় বাড়ির রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়াল ৯৬৮ টাকায়। এদিন অবশ্য বাণিজ্যিক গ্যাসের দাম বাড়েনি। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এখন ৩২৫৫.৫০ টাকা।