ঝুলনের পরে ফের জাতীয় মঞ্চে নদিয়া, ভারতীয় ‘এ’ দলে জায়গা পেলেন সুজাতা
কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি সুজাতার। ক্রিকেটে হাতেখড়ি ১৭ বছর বয়সে। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে বেনেডিক্ট গোমস, ঋতব্রত চৌধুরী, অভিজিৎ চৌধুরীদের তত্ত্বাবধানে শুরু হয়েছিল পথ চলা। অল্প সময়ের মধ্যেই বাঁ হাতি বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের জাত চেনান সুজাতা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।