২৭ জুন শনি প্রদোষ ব্রত, কী ভাবে পুজো করলে কাটবে সাড়ে সাতি-ধাইয়ার অশুভ প্রভাব?
শনি প্রদোষ ব্রতয় কী করবেন?
এ দিন উপবাস রাখুন ও কালো রঙের পোশাক পরুন। শনি প্রদোষ ব্রতয় অবশ্যই ভোরবেলা স্নান সেরে পরিষ্কার কাচা কাপড় পরবেন। এ দিন যতবার সম্ভব ‘ওম নমহঃ শিবায়’ মন্ত্র জপ করুন। পাশাপাশি, এ দিন কালো কাপড়, কালো জুতো, কালো ছোলা, কালো তিল দান করুন।
শনি প্রদোষ ব্রতয় কী করবেন না?
শনির সাড়ে সাতি, ধাইয়া বা শনির মহাদশা থেকে মুক্তি পেতে চাইলে শনি প্রদোষ ব্রতয় কখনোই আমিষ খাবার খাবেন না। এ দিন মদ্যপান করাও উচিত নয়। খেয়াল রাখবেন, এ দিন আপনার কথা বা কাজের মাধ্যমে যেন কারও কোনও ভাবে ক্ষতি না হয়। এদিন অলসতা করে সময় না কাটিয়ে পুজো ও ভালো কাজ করুন। অশ্বত্থ গাথের ৩ মিটারের মধ্যে নোংরা ফেলবেন না। বাবা, বড় দাদা বা পিতৃস্থানীয় কাউকে ভুলেও অপমান করবেন না।