৫৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস বৈভব সূর্যবংশীর
বয়স মাত্র ১৫, তবুও ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়া যেন অভ্যাসে পরিণত করেছে বৈভব সূর্যবংশী। দলীপ ট্রফির সেমি ফাইনালে সেন্ট্রাল জ়োনের বিরুদ্ধে ঝোড়ো হাফ সেঞ্চুরি এল বৈভবের ব্যাট থেকে। এতেই গড়ে ফেলল ইতিহাস। দলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করার নজির গড়ল বৈভব। মাত্র ১৫ বছর ১৭৫ দিন বয়সে গড়ল এই নজির। রেকর্ডটি ছিল লক্ষ্মণ সিংয়ের দখলে। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন।