‘বাবার মৃত্যু নতুন করে ভাবায়...’, অবসরের খোলা চিঠি আগেই লিখে ফেলেছিলেন মেসি - 24 Ghanta Bangla News
Home

‘বাবার মৃত্যু নতুন করে ভাবায়…’, অবসরের খোলা চিঠি আগেই লিখে ফেলেছিলেন মেসি

Spread the love

সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ফাইনালের পরেই

অবসরের সিদ্ধান্ত কিন্তু মেসি আচমকা নেননি। নিজের বিদায়ের কথা তিনি ভেবেছিলেন বিশ্বকাপ ফাইনালের পরেই। জানিয়েছেন, ফাইনালের মাত্র দু’দিন পর, ২১ জুলাই তিনি বিদায়বার্তা লিখেছিলেন। কিন্তু তার পরেই আসে আরও বড় ব্যক্তিগত আঘাত— বাবার মৃত্যু। সেই শোকের মধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে আরও নিশ্চিত হয়ে যান মেসি। তাঁর কথাতেই স্পষ্ট, এই বিদায় কোনও মুহূর্তের আবেগে নেওয়া নয়। বরং অনেক ভেবে, অনেকটা পথ পেরিয়ে নেওয়া এক কঠিন সিদ্ধান্ত।

মেসি ইনস্টাগ্রামে তাঁর অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, ‘এই কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের দু’দিন পর লিখেছিলাম। তখনই মনে হয়েছিল, এটাই হয়তো সঠিক সময়। কিন্তু বাবাকে নিয়ে যা ঘটেছে, তার পর আমি আগের থেকেও বেশি নিশ্চিত হয়ে যাই যে, এটাই সঠিক সিদ্ধান্ত। বাবাকে হারানোর এই শোক আমাকে অনেক কিছু নতুন করে ভাবিয়েছে। আর্জেন্তিনার জার্সিতে এত বছর যে পথ পেরিয়েছি, তার প্রতিটি মুহূর্ত আমার কাছে বিশেষ। অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে, এই অধ্যায়টাকে এখানেই থামানোই সঠিক।’

একদিন যে তরুণ আর্জেন্তিনার জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন, দুই দশকেরও বেশি সময় পর সেই জার্সিই তুলে রাখলেন তিনি। মাঝের এই দীর্ঘ সময়ে ছিল হার, অপমান, সমালোচনা, চোখের জল। ছিল অপেক্ষা। আবার ছিল কোপা আমেরিকা জয়, ছিল বিশ্বকাপ জয়, ছিল কোটি সমর্থকের উচ্ছ্বাস।

আর তাই ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মেসির চোখের জল শুধু একটি ম্যাচ হারের কান্না ছিল না। সেখানে মিশে ছিল দুই দশকের স্মৃতি, অগণিত লড়াই, জয়ের আনন্দ, হারের যন্ত্রণা এবং শেষ পর্যন্ত একটি যুগকে বিদায় জানানোর বেদনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *