চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
১৪ বছর পরে আবারও নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল গ্রেটার নয়ডায় কিশোরীকে গণধর্ষণের ঘটনা। আবারও চলন্ত পর্দা টানা স্লিপার বাসে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেটার নয়ডা থেকে দিল্লির কাশ্মীরি গেটগামী একটি স্লিপার বাসে ১৬ বছরের এক নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনার পর দু’জনকেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। যে বাসে ঘটনাটি ঘটেছে, তা-ও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা ঘটেছে দিল্লির কাশ্মীরি গেট থানা এলাকায়।