চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুবকের,চরম পদক্ষেপ বাবা-মায়েরও
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক যুবক। এর পরেই আত্মহত্যা করলেন তাঁর বাবা-মাও। ছেলের মৃত্যুর ঠিক পরেই চরম পদক্ষেপ করেন তাঁরা। রেললাইন থেকেই উদ্ধার হয়েছে তাঁদের দেহ। শুক্রবার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামো (Damoh) জেলায়। রক্ষাবন্ধনের দিনে কেন এই চরম পদক্ষেপ নিয়েছেন তাঁরা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।