উকিল সেজে কোর্টে ‘এইট পাশ’, সন্দেহ হওয়ায় পর্দাফাঁস
এই সময়, কোচবিহার: কালো কোর্ট, স্যুট-বুট পরে তিনি ঘুরছেন আদালত চত্বরে। মক্কেলদের সঙ্গে কথা বলছেন। কেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। কথায় কথায় জানাচ্ছেন, হাইকোর্টে প্র্যাকটিস করার অভিজ্ঞতা রয়েছে। ফি-ও নিচ্ছেন। যদিও কোর্ট চত্বরে অপিরিচিত মুখ দেখে সন্দেহ হওয়ায় পর্দাফাঁস হয়ে গেল। আদতে তিনি একজন ভুয়ো আইনজীবী। অন্য আইনজীবীদের তাড়া খেয়ে নিজেকে বাঁচাতে তিনি আশ্রয় নিলেন থানায়। পরে সেখান থেকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল আসল সত্য।