পুরুলিয়ায় সিলিকোসিসের ছায়া, একটি ব্লকেই ১৩ শ্রমিকের মৃত্যু
এই দুই সংগঠনের দাবি, জেলার নিতুড়িয়া, সাঁতুড়ি, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া (মফস্সল), সাঁওতালডিহি, গুঁড়ো, পাথর খাদান, সিমেন্ট ও স্পঞ্জ আয়রন কারখানা থাকায় সংলগ্ন গ্রামগুলি ভয়াবহ দূষণের শিকার। বলরামপুর, বরাবাজার, কেন্দা, বান্দোয়ান থানা এলাকায় কোয়ার্টজ় এই গ্রামগুলিতে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। পর পর মৃত্যুর ঘটনা সামনে আসছে। এই কারখানাগুলিকে ছাড়পত্র না-দেওয়া ও জেলার এরকম কারখানাগুলির বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ করার দাবি তুলেছে তারা।