ছাত্র সংগঠনের সভা ঘিরে বাকযুদ্ধ, পোস্টার ঘিরেও কটাক্ষ - 24 Ghanta Bangla News
Home

ছাত্র সংগঠনের সভা ঘিরে বাকযুদ্ধ, পোস্টার ঘিরেও কটাক্ষ

Spread the love

তৃণমূলের কালীঘাট নেতৃত্ব মঙ্গলবারই ২৮ অগস্টের সভার পোস্টার প্রকাশ করেছে। সেখানে প্রত্যাশিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। ঋতব্রত শিবিরের অনুগামী টিএমসিপি–র নেতা সুদীপ রাহা, কোহিনুর মজুমদার বুধবার তাঁদের সভার পোস্টার প্রকাশ করেছেন। সেই পোস্টারে জোড়াফুল প্রতীকের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম এবং বিআর আম্বেদকরের ছবি রয়েছে। সেখানে মমতার ছবি নেই। এই পোস্টার প্রকাশ করে সুদীপ বলেছেন, ‘স্বাধীনতা আন্দোলনে যাঁরা পথ দেখিয়েছিলেন, তাঁদের ছবি আমরা পোস্টারে রেখেছি। ওদের (কালীঘাট–তৃণমূল) পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তিনি ছাত্র আন্দোলন করেছেন। কিন্তু অন্য যাঁর ছবি আছে, তাঁর কোনও ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নেই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *