প্রকাশের নির্দেশ অমান্য করেই ‘যোগদান’ নিয়ে অনড় অধীর!
এই সময়: এআইসিসি ইনচার্জের সঙ্গে সংঘাত শুরু হলো অধীর চৌধুরীর।
অন্য দল থেকে কংগ্রেসে নেতা–কর্মীদের যোগদান করানোর আগে বিধান ভবনের অনুমতি নিতে হবে বলে এআইসিসি–র নতুন ইনচার্জ প্রকাশ জোশী সোমবার নির্দেশিকা জারি করেছেন। কিন্তু মঙ্গলবার অধীর সাফ জানিয়ে দিয়েছেন, আজ, বুধবার এবং আগামী ২৯ অগস্ট তিনি মুর্শিদাবাদে একাধিক নেতা–কর্মীকে যোগদান করাবেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে দলের নিয়ম তাঁর অজানা নয় বলেও স্পষ্ট জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।