‘পাখির চোখে’ দার্জিলিং-সুন্দরবনে রিভার-ট্যুরিজ়ম, বৈঠকে সিদ্ধান্ত - 24 Ghanta Bangla News
Home

‘পাখির চোখে’ দার্জিলিং-সুন্দরবনে রিভার-ট্যুরিজ়ম, বৈঠকে সিদ্ধান্ত

Spread the love

এই সময়: বাতাসিয়া লুপের ধারে দাঁড়ালে দার্জিলিং পাহাড়ের বিস্তৃত রূপ ধরা পড়ে। তবে পাখির চোখে দার্জিলিং কেমন, তা দেখার সুযোগ এখনও পর্যন্ত পাননি পর্যটকেরা। সেই আক্ষেপের দিন কি শেষ হচ্ছে? দার্জিলিংকে ঘিরে রাজ্য পর্যটন দপ্তর কেবল–কার রুট তৈরি করবে। ঠিক যেমন সুইৎজ়ারল্যান্ডে রয়েছে। বিলাসবহুল ক্রুজ় থেকে উপভোগ করা যাবে সুন্দরবনের সৌন্দর্যও। সিঙ্গাপুরের মতো।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ও আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, পর্যটন দপ্তরের নতুন লোগো উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পাহাড়ে কেবল–কার বা রোপওয়ে চালুর প্রস্তাব ওঠে। সুন্দরবনের নদীপথে বিলাসবহুল প্রমোদতরীতে ভ্রমণের প্রসঙ্গও ওঠে। দিঘা এবং মন্দারমণিরতে স্পিডবোট নামানোর সিদ্ধান্ত হয়েছে।

পর্যটকদের সুরক্ষায় সুন্দরবন, দিঘা-মন্দারমণি অঞ্চলে ওয়াটার অ্যাম্বুল্যান্স ও রেসকিউ বোটও প্রস্তুত রাখা হবে। প্রশাসন সূত্রের খবর, নতুন পর্যটনস্থল গড়ে তোলা, রাজ্যকে আকর্ষণীয় ‘ওয়েডিং ডেস্টিনেশন’ হিসেবে দেশের কাছে তুলে ধরার বিষয়েও মুখ্যমন্ত্রী এ দিন রূপরেখা তৈরি করে দিয়েছেন। দ্রুত পরিষেবা দিতে পর্যটন দপ্তরে প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলার পর্যটনকে সারা দেশ তথা বিশ্বের কাছে নতুন করে তুলে ধরতে ব্র্যান্ডিংয়েও জোর দিচ্ছে রাজ্য। পর্যটনমন্ত্রী জানিয়েছেন, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীতে পর্যটন দপ্তরের নতুন লোগো উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *