West bengal News LIVE: ঢুকেছে ৩০০০ টাকা, শুভেন্দুকে ধন্যবাদ জানাতে শ’য়ে-শ’য়ে মহিলা নামলেন রাস্তায়

বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন তৃণমূলের লোকজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুর থানা এলাকার ট্যাঙ্গারবেরিয়া এলাকার ঘটনা। নজর থাকবে সেই খবর।
অন্যদিকে, আজ আবার ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কার ফের আদালতে ভাল তৃণমূল ও তৃণমূল। ওই দিন একই জায়গায় একই সময় অনুষ্ঠান করতে চায় দুই তৃণমূল গোষ্ঠী। পুলিশ অনুমতি দেয়নি। দ্রত শুনানির আর্জি জানানো হয়েছে। আগামিকাল মামলার শুনানি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে।
অপরদিকে, ভোটের রেজাল্টের পর থেকে প্রতিদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি থাকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। কোথা থেকে কী বক্তব্য রাখেন নজর থাকবে সেইদিকে।