সোনা-সহ বিভিন্ন খনিজ উত্তোলনে আদিবাসীদের সহযোগিতা চান শমীক
আদিবাসী প্রভাবিত জঙ্গলমহল থেকে ম্যাঙ্গানিজ়, রেয়ার–আর্থ উত্তোলনের পক্ষে শমীক সওয়াল করলেও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য অন্য আশঙ্কা দেখছেন। সুজনের কথায়, ‘মধ্যপ্রদেশে আদানি গোষ্ঠী কোল ব্লক তৈরি করতে ছ’লক্ষ গাছ কেটেছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, পরিবেশের বিপুল ক্ষতি হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ম্যাঙ্গানিজ়, রেয়ার–আর্থ উত্তোলনের আগে পরিবেশের উপরে তার প্রভাব সরকার কি খতিয়ে দেখেছে? বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে?’