অবৈধ অনুপ্রবেশ ও কাফ সিরাপ পাচারের অভিযোগে গ্রেপ্তার ৩
মুর্শিদাবাদের রানিনগরে অবৈধ অনুপ্রবেশ এবং কাফ সিরাপ পাচারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে তপন শেখ মণ্ডল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে মানুষকে অবৈধ ভাবে ভারতে ঢোকানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশের অভিযানে ৩৮১ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে।