জরিমানার মেসেজ পেয়ে মাথায় হাত চন্দ্রকোনা রোডের বাসিন্দার, জানলেন…
পুলিশের কাছে অভিযোগ
সন্দীপ জানিয়েছেন, গত ১৯ অগস্ট তাঁর মোবাইলে মেসেজ আসে। তাতেই লেখা ছিল রাইপুরের রাস্তায় নিয়ম না মেনে মোটরসাইকেল চালানো জন্য তাঁর নামে একটি ‘চালান’ কাটা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এই জরিমানার টাকা মেটাতেও বলা হয় তাঁকে। তিনি জানিয়েছেন, যে নম্বরে চালান কাটা হয়েছে সেই একই নম্বরের মোটরসাইকেল গত ১০ বছর ধরে চালাচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে রাইপুরেও যাননি তিনি। ওই মেসেজ আসার পরেই চন্দ্রকোনা রোড বিট পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন তিনি। ই-মেল মারফত বিষয়টি জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার এবং আরটিও-র কাছেও।