Atin Ghosh daughter: ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে | Flat for House Fraud Allegation Against Atin Ghosh’s Daughter in Shyampukur - 24 Ghanta Bangla News
Home

Atin Ghosh daughter: ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে | Flat for House Fraud Allegation Against Atin Ghosh’s Daughter in Shyampukur

Spread the love

ডান দিকে, অতীন ঘোষের মেয়ে, বাঁদিকে, প্রতারিতরাImage Credit: TV9 Bangla

কলকাতা: শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এক প্রোমোটারের বিরুদ্ধেও। ইতিমধ্যেই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, আবাসন তৈরির নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে তাঁদের বাড়ি নেওয়া হয়। আবাসন তৈরির পর মালিকদের একটা করে ফ্ল্যাট দেওয়ারও আশ্বাস দিয়েছিলেন। প্রোমোটিংয়ের জন্য বাড়ি মালিকদের অন্যত্র স্থানান্তর করা হয়।

এক প্রতারিত বাড়ি মালিক বলছেন, “আমাদের আশ্বাস দিয়েছিলেন প্রোমোটার সোমনাথ কুণ্ড ও প্রিয়দর্শিনী ঘোষ। আমাদের বাড়ি ছিল ১৯ নম্বর গণমতি লেন, আমাদের শিফটিং দেওয়া হয়েছিল সিকদার বাগান। আমাদের বলেছিল, পুষিয়ে দেবে। কিন্তু আমাদের এখন এমন এক বাজে পরিস্থিতিতে ফাঁসিয়ে দিয়েছেন, শান্তিভাবে ভাত খাওয়ারও পরিস্থিতি নেই। আমাদের জায়গায় আমাদের দেয়নি। আমাদের অন্য জনের ঠিকানায় দিয়েছে।”

আরেক প্রতারিত ব্যক্তি বলেন, “দোকানের বিনিময়ে টাকাগুলো দিয়েছিলাম। আমাকে দোকানটা দিচ্ছে না। যখনই ফোন করছি, ৭ দিন, ১০ দিন, ১ মাস করে ঘুরিয়ে যাচ্ছে।”
অভিযোগ, দোকান দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছ থেকে ২৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই অভিযোগ প্রিয়দর্শিনী ও তাঁর সংস্থার অন্যতম অংশীদার সোমনাথ কুণ্ডুর বিরুদ্ধে।

ইতিমধ্যেই প্রয়িদর্শিনী সোমনাথ কুণ্ডর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন। কিন্তু তাঁর দায় নিতে চাননি। তাঁর বক্তব্য, “আমি কোনও ভুল করিনি। আমার কাছ থেকে ক্যাশ পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আমাকে থ্রেট করছে, এলাকার চ্যাংড়াদের দিয়ে মেসেজ করা হচ্ছে, আমাকে ঘেরাও করা হবে। আমার নামে কেস করা হবে। টাকা দেব না। কারণ আমার কাছে নথি রয়েছে। আদালতে লড়ব।” বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “তৃণমূল তো পুকুর চুরি করে নিয়েছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *