রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা অজিত কুমার! কেমন আছেন অভিনেতা?
অজিত কুমারের সঙ্গে রেসিংয়ের সম্পর্ক বহু পুরনো। অভিনয়ের পাশাপাশি তিনি পেশাদার মোটরস্পোর্টসে নিয়মিত অংশ নিয়েছেন। Formula Asia BMW Championship, Creventic 24H Series, GT4 European Series-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণ রয়েছে।
চলতি বছরের বিভিন্ন আন্তর্জাতিক রেসে তাঁর অংশগ্রহণের রেকর্ড রয়েছে। মার্চে Mugello-র ১২ ঘণ্টার রেসে অংশ নিয়ে তাঁর দল নবম স্থানে শেষ করে। পরবর্তী সময়ে Spa ও Paul Ricard-এর ১২ ঘণ্টার রেসেও তাঁর অংশগ্রহণ ছিল।