দুরন্ত সেঞ্চুরিতে উজ্জ্বল পাডিক্কল, দ্রাবিড়কে টপকে গড়লেন নয়া রেকর্ড
ব্যাট হাতে দুরন্ত ছন্দ বজায় রাখলেন দেবদত্ত পাডিক্কল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ঝকঝকে সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ১৯৩ রানে ১১৭ রানের দুরন্ত ইনিংস খেললেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। সাই সুদর্শনের জায়গায় সুযোগ পেয়ে ভারতের হয়ে তিন নম্বরে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি। এই শতরান করে একাধিক রেকর্ড গড়লেন পাডিক্কল। ভেঙে দিলেন রাহুল দ্রাবিড়ের ২৭ বছর ধরে অক্ষত থাকা এক নজির। দেখে নিন কোন কোন রেকর্ড গড়লেন।
রাহুল দ্রাবিড়ের কোন রেকর্ড ভাঙলেন পাডিক্কল?
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের এই সিরিজ়ে পাডিক্কলের মোট রান এখন ৩২৮। এর আগে বিদেশের মাটিতে দুই টেস্টের সিরিজ়ে কোনও ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। ১৯৯৮-৯৯ সালে নিউ জ়িল্যান্ড সফরে দুই টেস্টে ৩২১ রান করেছিলেন দ্রাবিড়। সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এলেন পাডিক্কল।
শ্রীলঙ্কার মাটিতেও নতুন রেকর্ড
শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ়ে সফরকারী দলের হয়ে তিনে ব্যাট করে সর্বোচ্চ রান করার রেকর্ডও নিজের নামে করে ফেলেছেন পাডিক্কল। এর আগে এই রেকর্ড ছিল নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের দখলে। দুই টেস্টের সিরিজ়ে তিন নম্বরে ব্যাট করে ৩০৭ রান করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যেই ৩২৮ রান করে ফেলেছেন পাডিক্কল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক সেঞ্চুরির এলিট লিস্টে তালিকায় পাডিক্কাল
আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন পাডিক্কল। দুই টেস্টের সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সফরকারী দলের হয়ে তিন নম্বরে ব্যাট করে একই সিরিজ়ে একাধিক সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হয়েছেন তিনি।
পাডিক্কলের ইনিংসে ভালো জায়গায় ভারত
দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাডিক্কলের ১১৭ রানের ইনিংসে ভর করে ভারত ৫ উইকেটে ৩০০ রান তুলেছে। ১৯৯ বলে ১১৭ রানের ইনিংস খেলেন পাডিক্কল। ১২টি চার ছিল এই ইনিংসে। তৃতীয় উইকেটে শুবমান গিলের সঙ্গে ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। ক্যাপ্টেন শুবমান গিল করেন ৫০ রান। যশস্বী জয়সওয়াল আউট হন ৪৫ করে। রবীন্দ্র জাডেজা করেন ৪৩ রান। দিন শেষে ক্রিজ়ে রয়েছেন ধ্রুব জুরেল (৭) এবং সারাংশ জৈন (৪)।