ED: ইডির ডাকেই ভাঙল ঘুম..., শহরের একাধিক জায়গায় চলছে অভিযান - Bengali News | Enforcement Directorate investigation baguiati new alipore saltlake - 24 Ghanta Bangla News
Home

ED: ইডির ডাকেই ভাঙল ঘুম…, শহরের একাধিক জায়গায় চলছে অভিযান – Bengali News | Enforcement Directorate investigation baguiati new alipore saltlake

Spread the love

নিউ আলিপুরের বহুতলে সিআরপিএফ মোতায়েন। Image Credit source: TV9 Bangla

কলকাতা: ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। মঙ্গলবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার অভিযান। নিউ আলিপুরের একটি বহুতলে পৌঁছে গিয়েছে তদন্তকারীদের একটি দল। বাগুইআটির একটি আবাসনেও চলছে ইডির হানা। সল্টলেক আইবি ব্লকেও পৌঁছেছে ইডির টিম।

৩৯৭ জি ব্লক, নিউ আলিপুরের ঠিকানায় মঙ্গলবার সাত সকালে পৌঁছয় ইডির একটি টিম। সূত্রের খবর, এই বহুতলের দোতলায় হানা দিয়েছে ইডি। এখানে এক ব্যবসায়ী থাকেন বলেই খবর। সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, রয়েছেন মহিলা রক্ষীরাও। একজন অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের নেতৃত্বে মোট ৫ জনের একটি টিম এদিন সকালে এই বহুতলে এসে ঢোকে।

এই খবরটিও পড়ুন

এখনও অবধি প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এখানে এক ব্যবসায়ী তাঁর পরিবার নিয়ে থাকেন। সেখানেই এদিন হানা দেন তদন্তকারীরা। কিন্তু ঠিক কোন মামলায় এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইডির পৌঁছনোর কিছু সময়ের মধ্য়েই সেখানে পৌঁছয় নিউ আলিপুর থানার পুলিশও। সাম্প্রতিক কোনও দুর্নীতি মামলার যোগ থাকতে পারে এই অভিযানের সঙ্গে বলেই মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *