Gold Price Today: সব ভবিষ্যদ্বাণী মিথ্যা করে ২৫ হাজার বাড়ল সোনার দাম, দুশ্চিন্তার কালো মেঘ মধ্যবিত্তের কপালে! - Bengali News | Gold Price Today: Gold price rises by Rs 25 Thousand, defying all predictions, black cloud of worry looms over the middle class! - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: সব ভবিষ্যদ্বাণী মিথ্যা করে ২৫ হাজার বাড়ল সোনার দাম, দুশ্চিন্তার কালো মেঘ মধ্যবিত্তের কপালে! – Bengali News | Gold Price Today: Gold price rises by Rs 25 Thousand, defying all predictions, black cloud of worry looms over the middle class!

Spread the love

অর্থনৈতিক বিশেষজ্ঞ ম্যাক্স লেটন ভবিষ্যদ্বাণী করেছিলেন ৭৫ হাজারে নাকি নামবে সোনার দাম। আর তাঁর এই ভবিষ্যদ্বাণীকে যেন মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে সোনা নিজেই। তথ্য বলছে, ২১ থেকে ২৩ জুলাই, এই ৩ দিনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ২ হাজার ৫১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বেড়েছে ২৫ হাজার টাকার বেশি।

২৪ ক্যারেট সোনার দাম

২৩ জুলাই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১ হাজার ৪০ টাকা। সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ৪০০ টাকায়। ১ গ্রাম সোনার দাম হয়েছে ১০ হাজার ২৪০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনারও। ১০ গ্রামের দাম ৯৫০ টাকা বেড়ে হয়েছে ৯৩ হাজার ৮০০ টাকা। ১ গ্রামের দামও বেড়েছে ৯ হাজার ৩৮০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ১০ গ্রামের দাম ৭৮০ টাকা বেড়ে হয়েছে ৭৬ হাজার ৮০০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮০ টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *