অক্ষয়-শিল্পার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিস্ফোরক সুনীল
নয়ের দশকে বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টির সম্পর্কের রসায়ন। একসময় তাঁদের বিয়ে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু আচমকাই ছন্দপতন ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৯৯ সালের সুপারহিট ছবি ‘জানওয়ার’ (Jaanwar)-এর পরিচালক সুনীল দর্শন অক্ষয়-শিল্পার সম্পর্ক এবং আকস্মিক বিচ্ছেদ নিয়ে একাধিক অজানা তথ্য প্রকাশ করেছেন। পরিচালক বলেন, ‘সেই সময় অক্ষয় ও শিল্পা শেট্টির সম্পর্ক এমন জায়গায় পৌঁছয় যে আমরা সকলেই ভেবেছিলাম ওঁদের বিয়েটা এ বার হয়েই যাবে।’