দেশের দুই নামী শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা ২ পড়ুয়ার, নেপথ্যে মানসিক চাপ? - 24 Ghanta Bangla News
Home

দেশের দুই নামী শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা ২ পড়ুয়ার, নেপথ্যে মানসিক চাপ?

Spread the love

শনিবার সকালে আইআইটি দিল্লিতে ৩১ বছরের পদার্থবিদ্যার এমএসসি-র এক ছাত্র ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ জানিয়েছে

প্রতীকী চিত্র। ছবি সৌজন্যে: X

Authored By:

Produced By:

Published on: 

এই সময়: ফের আইআইটি-তে আত্মঘাতী হওয়ার ঘটনা। শনিবার সকালে আইআইটি দিল্লিতে ৩১ বছরের পদার্থবিদ্যার এমএসসি-র এক ছাত্র ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কিষানগড় থানায় একটি পিসিআর কল আসে ও পুলিশ ক্যাম্পাসে গিয়ে গুরুতর জখম ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

তদন্তে জানা যায়, ছাত্রটি ক্যাম্পাসের মেন গেট দিয়ে প্রবেশ করেন। লেকচার হল দিয়ে ঢুকে লিফট নিয়ে ছ’তলায় যান। সেখান থেকেই তিনি ঝাঁপ দেন। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃতের পকেটে একটি মোবাইল ফোন পেয়েছে পুলিশ। ছাত্রটির কাউন্সেলিংয়ের রেকর্ড ও প্রতিষ্ঠানে ছাত্রটি সংক্রান্ত অন্য তথ্য খতিয়ে দেখছে পুলিশ।

ছাত্রটি কম্পিউটার সায়েন্সে এম টেক করছিলেন। এক শোকবার্তায় আইআইএসসি-র রেজিস্ট্রার ডি নাগেশ বলেন, তাঁদের প্রতিষ্ঠান এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত। মানসিক চাপ বা হতাশায় কষ্ট পাচ্ছেন এমন ছাত্রদের তিনি আইআইএসসি-র ওয়েলনেস সেন্টারের সাহায্য নিতেও অনুরোধ করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *