‘যদি নিজেদের ভুল বুঝতে পারতেন…’, বঙ্গের পালাবদল নিয়ে অকপট জয়া প্রদা
পশ্চিমবাংলার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পালাবদল প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) খুব সম্মান করি। কিন্তু তার মানে এই নয় যে, ভুল করলেও সেটাকে ঠিক বলব। যা যা খারাপ হয়েছে, সেগুলো ঠিক করা প্রয়োজন। ১৫ বছর খুব একটা কম সময় নয়। যদি নিজেদের ভুল যদি বুঝতে পারতেন, তা হলে এ রকম রেজ়াল্ট হতো না। মানুষও বিরক্ত হয়ে গিয়েছিল খারাপ জিনিস দেখতে দেখতে। সকলেই জীবনের নিরাপত্তা চায়। আকাশের নীচে আনন্দের সঙ্গে বাঁচতে চায়। সেই জন্যই তো মানুষ এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের গর্ব একটাই, মোদীজির নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি।’