তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কেমন দল সাজালেন খালিদ জামিল? - 24 Ghanta Bangla News
Home

তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কেমন দল সাজালেন খালিদ জামিল?

Spread the love

কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে নামছে ভারত। গত কয়েকদিন আগেই প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল উভয় শিবির। যেখানে সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে পরাজিত হতে …

কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে নামছে ভারত। গত কয়েকদিন আগেই প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল উভয় শিবির। যেখানে সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ব্লু-টাইগার্সদের। এবারে লন্ডনের বুকে আয়োজিত ইউনিটি কাপে ধরাশায়ী হওয়ার পর এই দুইটি প্রদর্শনী ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছিল গুরপ্রীত সিং সান্ধুরা। সেই হতাশা কাটিয়ে এবার এই অন্তিম ম্যাচের বদলা নেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের।

সেই মতো একাদশ সাজিয়েছেন হেড কোচ খালিদ জামিল। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু। অর্থাৎ পরিচিত গোলরক্ষকের উপরই ভরসা রাখছেন কোচ। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্রা, বিজয় ভার্গিস, পরমভীর, নিখিল বার্লা।মাঝমাঠে থাকতে চলেছেন রিকি সাবং এবং ফারুক চৌধুরী। আপফ্রন্টে থাকছেন যথাক্রমে মহম্মদ শানন, রহিম আলি এবং বিক্রমপ্রতাপ সিং।

আপাতত রিজার্ভেই থাকছেন রাহুল ভেকে থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতের পাশাপাশি জিকসন সিং, এডমুন্ড লালরিন্ডিকা এবং পার্থিব গগৈয়ের মতো ফুটবলাররা। প্রয়োজনে তাদের মাঠে নামাতে পারেন ভারতীয় দলের কোচ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *