যাদবপুর ক্যাম্পাসে রাজনৈতিক অনুপ্রবেশের বিরোধিতায় স্বপন, এবিভিপির পাশে শমীকরা
তা হলে এমব্লেম ভাঙল কারা?
শমীকের সংক্ষিপ্ত জবাব, ‘সেটা সবাই জানে।’
এদিকে, এবিভিপির পাশে দাঁড়িয়েছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। তাঁর দাবি, ‘এবিভিপিকে প্রথম মারা হয়েছে। এমব্লেম কেউ ইচ্ছে করে ভাঙেনি। ওটা গোটা আছে। ভালো আঠা দিয়ে লাগিয়ে দিলেই হবে। ওটা নন্দলাল বসুই করুন, আর দ্য ভিঞ্চি–ই করুন, কেউ ইচ্ছে করে ওটার উপর দাঁড়ায়নি। প্রথমে এবিভিপি সমর্থকদের মারা হলো কেন? এই অধিকার বামপন্থীদের কে দিয়েছে?’