ওডিশার গ্রামে নরবলির অভিযোগ, গ্রেপ্তার ৫ অভিযুক্ত
কুসংস্কারের বশবর্তী হয়ে হত্যা
শুক্রবার পুলিশ জানিয়েছে, বলাঙ্গির (Balangir) জেলায় কুসংস্কারের বশবর্তী হয়ে এক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন সন্তোষের শিরশ্ছেদ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’র আচার পালন করেছিলেন অভিজুক্ত ব্যক্তি। তাঁকে বলি দিলেই অভিযুক্তের পরিবারে সম্পদ, সমৃদ্ধি ও কল্যাণ আসবে। সেই সঙ্গে ১০ বছর আগে চলে যাওয়া স্ত্রী ফিরে আসবে এই বিশ্বাস থেকেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।