বালুরঘাট শহরে পর পর চুরির ঘটনা আতঙ্ক
ক্লাবের সম্পাদিকা মিতালী ঘোষ সাহার কথায়, ‘আমরা মহিলারা মিলে সব পুজো পরিচালনা করি। পর পর চুরির ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ আমাদের পুজোমণ্ডপও বাদ গেল না।’ ভবিষ্যতে আরও বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
ওই এলাকায় রাতের সময়ে নিরাপত্তা জোরদার করা, নিয়মিত পুলিশি নজরদারি এবং চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মহিলারা। তাঁদের দাবি, চুরি রুখতে এখনই কড়া পদক্ষেপ না করলে আতঙ্ক আরও বাড়বে। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবে—এই আশাতেই এখন অপেক্ষা স্থানীয়দের।