৪২ ইঞ্চির ভুঁড়ি না থাকলে রোনাল্দোও ‘আউট’, নব ব্যারাকপুরে শুরু হচ্ছে ‘গণপতি ফুটবল’ প্রতিযোগিতা - 24 Ghanta Bangla News
Home

৪২ ইঞ্চির ভুঁড়ি না থাকলে রোনাল্দোও ‘আউট’, নব ব্যারাকপুরে শুরু হচ্ছে ‘গণপতি ফুটবল’ প্রতিযোগিতা

Spread the love

এবারই প্রথম নয়। ১৯৯৮-তে প্রথম শুরু হয়েছিল ‘গণপতি ফুটবল’। ২০০৮ পর্যন্ত টানা ১১ বছর চলেছিল। তার পরে ১৮ বছরের বিরতি। এ বারে পুরোনো ঐতিহ্যকেই ফিরিয়ে আনছে লেনিনগড় শিব মন্দির কমিটি। শুরুতে দু’টি দলকে নিয়ে প্রতিযোগিতা হতো। পরে চারটি দল যোগ দেয়। এ বারও চার দলের টুর্নামেন্ট হবে।

ফুটবলাররাই এখানে গণপতি। গণেশ ঠাকুরের ভুঁড়ি আছে কি না। ওই নিয়েই একটু মজা। খেলার শুরুতেই গণেশ মূর্তি নিয়ে মাঠে ঢুকবেন ফুটবলাররা। বিগ্রহে প্রণাম করবেন সবাই। তার পরে বাঁশি বাজবে। শুরু হবে আসল খেলা। আর এই খেলায় ভুঁড়িই হবে আসল শক্তি। সমস্ত কলাকৌশল মধ্যপ্রদেশেই লুকিয়ে থাকে কি না।

নিছক মস্করা নয়। উদ্যোক্তাদের ভাবনা কিন্তু সিরিয়াস। এখন দিনের বেশিরভাগ সময় তো স্মার্টফোনেই কেটে যায়। শরীরচর্চার সময় কোথায়? বয়স বাড়ার সঙ্গে ভুঁড়ি হলে কী কী শারীরিক সমস্যা হতে পারে, সেই বার্তা দিতেই তাঁদের এই আয়োজন। কিন্তু ফিটনেসের বার্তা দিতে ভুঁড়িওলা লোককে টেনে আনা কেন বাপু? হুঁ হুঁ বাওয়া, একেই বলে বিষে বিষে বিষক্ষয়। রোনাল্দোরা এই সবের কী বুঝবে?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *