অধরাই থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন, শেষ লড়াইয়ে হার মানলেন পায়েল - 24 Ghanta Bangla News
Home

অধরাই থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন, শেষ লড়াইয়ে হার মানলেন পায়েল

Spread the love

বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবুও স্বপ্ন দেখা ছাড়েননি। তাঁর স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। মানুষের জীবনের লড়াই, তাঁদের রোজনামচা তুলে ধরতে চেয়েছিলেন তিনি। তাঁর ছিল বাঁচার অদম্য ইচ্ছা ছিল। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বই। তাঁর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ। কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার রাতেই মৃত্যু হয়েছে অশোকনগরের ১৯ বছরের তরুণী পায়েল হালদারের। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *