এসিএল টুয়ের গ্ৰুপ পর্বে কাদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার সকলকে পিছনে ফেলে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। যারফলে বাইশ বছরের প্রতিপক্ষের পর জাতীয় লিগ এসেছিল ঘরে।…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার সকলকে পিছনে ফেলে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। যারফলে বাইশ বছরের প্রতিপক্ষের পর জাতীয় লিগ এসেছিল ঘরে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ এসে যায় লাল-হলুদ ব্রিগেডের কাছে। গত ১২ই আগস্ট এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের প্রাথমিক পর্বের ম্যাচে কুয়েতের শক্তিশালী ফুটবল দল তথা আল আরবির বিরুদ্ধে খেলতে নেমেছিল ময়দানের এই প্রধান। যেখানে একটি গোলের ব্যবধানে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল।
Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন
যারফলে এবার এসিএল টায়ার টুয়ের গ্ৰুপ পর্বে স্থান করে নিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। অবশেষে মঙ্গলবার প্রকাশিত হয়েছে গ্ৰুপ সমূহ। সেই অনুসারে এবার এএফসির এই টুর্নামেন্টের গ্ৰুপ ‘ডি’তে স্থান পেয়েছে মশাল ব্রিগেড। যেখানে ময়দানের এই প্রধানের পাশাপাশি রয়েছে যথাক্রমে আল হুসেইন, আল সোরতা, এবং আল সিব। অবশেষে সামনে এসেছে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সময় সূচি। সেই অনুসারে আগামী ১৬ই সেপ্টেম্বর আল হুসেইনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে মশাল ব্রিগেড।
Also Read | | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
তারপর ১৩ই অক্টোবর হোম ম্যাচ খেলতে হবে আল সোরতার বিরুদ্ধে। এরপর ২৭শে অক্টোবর ফের অ্যাওয়ে ম্যাচ। যেখানে প্রতিপক্ষ আল সিব। কয়েকদিনের ব্যবধানে নভেম্বরের প্রথম দিকেই হোম ম্যাচ রয়েছে এই আল সিবের বিরুদ্ধে। লম্বা বিরতির পর ২৪শে নভেম্বর কলকাতায় খেলবে আল হুসেইন। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ ৮ই ডিসেম্বর। অ্যাওয়ে ম্যাচে দল খেলতে নামবে আল সোরটার বিরুদ্ধে।