West bengal News Live: নামল বিপর্যয় মোকাবিলা দফতর, জোর তল্লাশি তারাপীঠের হোটেল লাগোয়া পুকুরে | West bengal News Live of 18 august 2026 Suvendu Adhikari and Mamata Banerjee Annapurna Yojana
তারাপীঠ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুরের ধারে অবস্থিত হোটেলে লাগল আগুন। সোমবার সেই হোটেলেই ভোররাতে আচমকা আগুন লাগে। জানা গিয়েছে, ভোররাতে হোটেলের এক তলায় বিদ্যুত সরবরাহের এনসিবিতে হঠাৎ আগুন দেখতে পান হোটেলের কর্মীরা। তারপরই চিৎকার, ডাকাডাকি শুরু করেন তাঁরা। কিন্তু, ততক্ষণে আগুন পুরো ছড়িয়ে পড়ে হোটেলের বিল্ডিংয়ে। মৃত্যু নয় জনের। সেই ঘটনায় নজর থাকবে আজ।
অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই জানিয়েছেন চলতি মাস থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় মন্তব্য করেছেন। কতজন বাদ গিয়েছেন, কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সব তথ্য তুলে ধরেছেন। পাশাপাশি তিনি পুরুলিয়ার সভা থেকে জনগণের কাছে এক বছর সময় চেয়ে নিয়েছেন। তারপর তিনি পরীক্ষায় বসবেন বলেও জানিয়েছেন।” মঙ্গলবার দেখার শুভেন্দু অধিকারী কোথায় কোথায় যান ও কী কী বলেন।