লোকসভা ভোটে কীভাবে ৪০০ পার করবে বিজেপি, WITT-তে জানাবেন ভূপেন্দ্র - Bengali News | What India Thinks Today: How will NDA cross 400 this time Union Minister Bhupendra Yadav will reveal the secret - 24 Ghanta Bangla News
Home

লোকসভা ভোটে কীভাবে ৪০০ পার করবে বিজেপি, WITT-তে জানাবেন ভূপেন্দ্র – Bengali News | What India Thinks Today: How will NDA cross 400 this time Union Minister Bhupendra Yadav will reveal the secret

Spread the love

নয়াদিল্লি: ২৫ থেকে ২৭ নভেম্বর নয়াদিল্লিতে টিভি৯ নেটওয়ার্ক আয়োজন করছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা। সম্মেলনের শেষ দিন রাজনৈতিক আলোচনা চলবে এই আন্তর্জাতিক সম্মেলনে। দেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বদের অধিকাংশই থাকবেন এই সম্মেলনে। কেন্দ্রীয় মন্ত্রী এবং ভোটকুশলী ভূপেন্দ্র যাদবও উপস্থিত থাকবেন এই সম্মেলনে। তাঁর দলের ৪০০ পার স্লোগান নিয়ে ওই সম্মেলনে আলোচনা করবেন তিনি।

আর কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে লোকসভা ভোটের। এখন থেকেই ৪০০-র বেশি আসন জেতার ঘোষণা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। বিজেপি একাই ৩৭০, এনডিএ ৪০০ আসন জিতবে বলে আত্মবিশ্বাস দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল স্তরে সেই লক্ষ্যে কী ভাবে পৌঁছবে বিজেপি, তা নিয়েই আলোচনা করবেন বিজেপির অন্যতম ভোটকুশলী ভূপেন্দ্র।

লোকসভা নির্বাচনের আগে বিশেষ কমিটি গড়েছে বিজেপি। আট জনের সেই কমিটিতে ঠাঁই হয়েছে ভূপেন্দ্র যাদবের। তাঁর অভিজ্ঞতা এবং মুন্সিয়ানার কারণে সেই কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি। টিভি৯ আয়োজিত সম্মেলনে বিজেপির আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্য নিয়ে আলোচনা করবেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *