NCW: ডিজিকে চিঠি রেখা শর্মার, মালদহের ঘটনায় ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব - Bengali News | NCW Chairperson rekha sharma has sent a letter to the DGP West Bengal demanding to invoke relevant provisions on malda case - 24 Ghanta Bangla News
Home

NCW: ডিজিকে চিঠি রেখা শর্মার, মালদহের ঘটনায় ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব – Bengali News | NCW Chairperson rekha sharma has sent a letter to the DGP West Bengal demanding to invoke relevant provisions on malda case

Spread the love

মালদহ: মালদহের ঘটনায় চারদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। সেইসঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। মালদহে একটি মহিলার দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের ঘটনা বলেই অভিযোগ। তারপরই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেন রেখা শর্মা।

শনিবারই জাতীয় মহিলা কমিশনের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই লেখা হয়েছে, ‘এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। একটি নতুন ঘটনা জানতে পেরেছি। মালদহে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ডিজিপিকে চিঠি দিয়েছেন। দোষীদের শাস্তির পাশাপাশি ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *