দুর্গাপুর স্টিল প্লান্ট: জোড়াফুল হটিয়ে শিল্পে পদ্ম-নিয়োগ
রাখঢাক না-করে দুর্গাপুর স্টিল প্লান্টের বিএমএস ঠিকাশ্রমিক সংগঠনের সভাপতি অরূপ রায় বলছেন, ‘২০১১-তে ক্ষমতায় আসার পরে শ্রমিক সংগঠন সিটুর সঙ্গে যুক্ত ঠিকাশ্রমিকদের কাজ থেকে সরিয়ে নিজেদের কর্মীদের নিয়োগ করেছিল তৃণমূল ও তাদের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এখন পরিবর্তন হয়েছে। বিজেপির যে সব কর্মীরা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন, দেওয়াল লিখেছেন, দলের পতাকা নিয়ে মিছিলে হেঁটেছেন, তাঁদের তো কাজ দিতে হবে। তাই আইএনটিটিইউসি কর্মীদের বসিয়ে পদ্ম কর্মীদের কাজে নিয়োগ করা হচ্ছে।’