‘উড়ান ৭৯’, স্বাধীনতার সকালে সাইকেলের প্যাডেলে শহরজুড়ে সবুজের বার্তা
জাতীয় পতাকা হাতে সাইকেলের সারি শুধু স্বাধীনতার আনন্দ উদ্যাপন করেনি, একই সঙ্গে শহরবাসীর সামনে তুলে ধরেছে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও আরও সবুজ ভবিষ্যতের স্বপ্ন। স্বাধীনতার প্রকৃত অর্থ যদি হয় আরও ভালো আগামী দিনের দিকে এগিয়ে যাওয়া, তবে সেই যাত্রায় সাইকেলের প্যাডেলে এমন একটি বার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ— নিজে ভালো থাকুন, পরিবেশকে ভালো রাখুন এবং আগামী প্রজন্মের জন্য রেখে যান বাসযোগ্য একটি পৃথিবী।
ছবি: শুভ্রদীপ রায়