৯/১১ হামলা ঠেকানো যেত? ৭১টি নথি প্রকাশের পরেই ঝড় দুনিয়ায়
লাগাতার সতর্কবার্তা CIA-এর:
যে নথি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে- একবার কিংবা দুইবার নয়। বারবার আমেরিকার মাটিতে সন্ত্রাসবাদী হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কবে কী রিপোর্ট দেওয়া হয়েছে। তার টাইমলাইনও প্রকাশ করা হয়েছে।
ফেব্রুয়ারি, ১৯৯৮:
Weapons of Mass Destruction (WMD) অর্থাৎ গণ বিধ্বংসী অস্ত্র খোঁজার চেষ্টায় রয়েছে ওসামা বিন লাদেন এবং বাকি সন্ত্রাসবাদী সংগঠনগুলি। রাসায়নিক, বায়োলজিক্যাল অস্ত্রও রয়েছে সেই তালিকায়। এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ইউরোপে ও আমেরিকায় মাদক পাচারের নেটওয়ার্কও তৈরি করছে ওসামা, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এর পরে একাধিক বার নানা রিপোর্টে আল কায়েদার WMD খোঁজা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
মার্চ, ১৯৯৮:
পশ্চিমি দুনিয়ার স্বার্থ বিঘ্নিত করবে ইসলামি মৌলবাদীরা, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
জুন, ১৯৯৮:
ওসামা বিন লাদেনের আমেরিকাকে লক্ষ্য করে হামলার টার্গেট নিয়ে রিপোর্ট
জুলাই ১৯৯৮:
আমেরিকার ভিতরে হামলার পরিকল্পনা নিয়ে সতর্কতা। ওই মাসেই ফের আরও একটি রিপোর্টে জঙ্গিগোষ্ঠীর রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা করা হয়েছিল।
সেপ্টেম্বর, ১৯৯৮:
আমেরিকার মাটিতে নানা সংযোগ তৈরি করেছে ওসামা, এমন বলা হয়েছিল রিপোর্টে।
ডিসেম্বর ১৯৯৮:
এই মাসে ২টি রিপোর্ট। ওসামা বিন লাদেন বিমান হাইজ্যাকের চেষ্টা করছে বলে রিপোর্টে বলা হয়েছিল। আরেকটি রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল হামলার আশঙ্কার কথা।
এমনই ১৯৯৯ সাল এবং ২০০১ সালে একাধিক রিপোর্ট পাঠান গোয়েন্দারা। যেখানে ওসামার কাজ, হামলার প্রস্তুতি, তালিবানের সঙ্গে তার সম্পর্ক, বিস্ফোরক সংক্রান্ত কাজকর্মের আপডেট দেওয়া হয়েছে। মাদক ব্যবসায় লাদেনের প্রভাব নিয়েও রিপোর্ট রয়েছে।
জুলাই, ২০০১:
আল-কায়দা-সম্পর্কিত সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা।
অগস্ট, ২০০১:
বহুল আলোচিত রিপোর্ট—‘Bin Ladin Determined To Strike in US’
আমেরিকার গোয়েন্দারা প্রায় নিশ্চিত ছিলেন যে আমেরিকার উপর হামলা করবে ওসামা বিন লাদেন। ওই অগস্টেই চার বার রিপোর্ট করেছিল আমেরিকার গোয়েন্দারা।