ICC World Cup 2027: আগামী বছর শুরু বিশ্বকাপ, মহাত্মা গান্ধীকে বিশেষ সম্মাননার ভাবনা আইসিসির! | ICC Eyes Gandhi Jayanti Start for 2027 ODI World Cup, Final on November 21 - 24 Ghanta Bangla News
Home

ICC World Cup 2027: আগামী বছর শুরু বিশ্বকাপ, মহাত্মা গান্ধীকে বিশেষ সম্মাননার ভাবনা আইসিসির! | ICC Eyes Gandhi Jayanti Start for 2027 ODI World Cup, Final on November 21

Spread the love

ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭Image Credit: Getty Images

কলকাতা : ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের (ICC ODI World Cup 2027) প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আইসিসি (ICC)। ২০২৩ সালে ভারতের ফাইনালে হারের পর আবার দেশকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিত-বিরাট (Rohit Sharma and Virat Kohli)। বিরাট ইতিমধ্যেই বিশ্বকাপ পেয়েছেন, কিন্তু রোহিতের ভাগ্যে এখনও অধরা ওয়ানডের শ্রেষ্ঠ মুকুট। তবে রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি প্রায় শেষের দিকে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়াতে আয়োজিত হতে চলা ১৪ দিনের বিশ্বকাপের সূচি নিয়ে পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আগামী বছর গান্ধী জয়ন্তীর দিন অর্থাৎ ২ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু করার কথা ভাবছে আইসিসি। মহাত্মা গান্ধীর সঙ্গে নিবিড় সংযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ১৮৯৩ থেকে ১৯১৪ – মোট ২১ বছর দক্ষিণ আফ্রিকাতে ছিলেন গান্ধী। তাঁকে সেখানকার বর্ণবিদ্বেষমূলক আন্দোলনের প্রধান মুখগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। এবার তাঁকে সম্মান জানিয়ে এই বিশেষ দিনটি বেছে নিয়েছে আইসিসি। এর আগে শোনা গিয়েছিল, ৮ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল প্রস্তুতি ম্যাচের। তবে সেই পরিকল্পনা বদলে গিয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২ তারিখ থেকে মূলপর্ব শুরু হবে এবং ফাইনাল হবে ২১ নভেম্বর। অর্থাৎ, প্রায় ৫০ দিন ধরে চলবে এই বড় প্রতিযোগিতার আসর।

আইসিসি ইতিমধ্যেই ২০২৭ বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার ৮টি শহর, জিম্বাবোয়ের ৩টি শহর, নামিবিয়ার রাজধানী উইন্ডহোতে হবে ম্যাচ। মোট ১৪টি দল অংশ নেবে এই বিশ্বকাপে। তবে অ্যাসোসিয়েট দেশগুলিকে নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। কারণ শেষ তিনটি দলকে নিয়ে হবে একটি মিনি সিরিজ। সেখানকার বিজয়ী দল বাকি ১১ দলের সঙ্গে যোগ দিলে শুরু হবে মূলপর্বের খেলা। বিজয়ী দল মূলপর্বে খেলবে বাকি ১১ দলের সঙ্গে। এরপর ১২টি দলকে দুটি গ্ৰুপে ভাগ করা হবে। গ্ৰুপ পর্বের পর হবে ‘সুপার সেভেন’। তারপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, প্রায় ৫০ দিন ধরে চলবে এই বিশ্বকাপের যুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *