প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেন
প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন। রবিবার, ১৬ অগস্ট সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন পরিচালক। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিচালককে। রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।