টুলু–মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টের আইনজীবীর - 24 Ghanta Bangla News
Home

টুলু–মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টের আইনজীবীর

Spread the love

এই সময়, কলকাতা ও সিউড়ি: কলকাতার আইনজীবীদের দিয়ে সুবিধে করতে না–পারায় এ বার সুপ্রিম কোর্টের আইনজীবীকে দিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করিয়ে শুনানির আশ্বাস পেলেন বীরভূমের টুলু মণ্ডল। শুক্রবার মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উল্লেখ করেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি। তিনি জানান, নিজে সশরীরে হাজির হয়ে মামলাটির শুনানি করতে চান। তাই বৃহস্পতিবার নির্দিষ্ট করে মামলাটি তালিকাভুক্ত করার আবেদন জানান তিনি। বেআইনি পাথর খাদানের কারবারি টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলি খারিজের আর্জি মামলা বৃহস্পতিবার ছেড়ে দেন বিচারপতি কৌশিক চন্দ। তারপরেই এ দিন বিচারপতি সৌগত ভ্ট্টাচার্যের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সুপ্রিম কোর্টের এই বষীয়ান আইনজীবী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *