CM Mamata Banerjee: বাংলাভাষাকে অপমানের অভিযোগে ঝাড়গ্রামে ৩ কিমি মিছিলে হাঁটবেন মমতা, রয়েছে আরও কর্মসূচি - Bengali News | West Bengal CM Mamata will lead a rally in Jhargram - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: বাংলাভাষাকে অপমানের অভিযোগে ঝাড়গ্রামে ৩ কিমি মিছিলে হাঁটবেন মমতা, রয়েছে আরও কর্মসূচি – Bengali News | West Bengal CM Mamata will lead a rally in Jhargram

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit source: PTI

ঝাড়গ্রাম: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বাংলাভাষাকে অপমানের অভিযোগে সরব তৃণমূল। বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন তিনি।

এদিন দুপুর দুটো নাগাদ পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত ৩ কিলোমিটার মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করবেন। তার জন্য মঞ্চ করা হয়েছে। গতকালও হুগলির কামারপুকুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং কেশপুরে বাংলা ভাষা নিয়ে বার বার বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। কামারপুকুরে রামকৃষ্ণ মঠ এবং মিশনের নতুন অতিথি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে তিনি বলেন, “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না। কেউ অসম্মান করার চেষ্টা করবেন না।” এদিন ঝাড়গ্রাম থেকে তিনি কী বলেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, এদিন বিভিন্ন আদিবাসী সংগঠন ও ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। আগামিকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *