Malda Restaurant Raid | হাত ধোয়ার বেসিনে রান্নার চিকেন! ১৩০ রেস্তোরাঁয় প্রশাসনের হানা
মালদা জেলাজুড়ে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের যৌথ উদ্যোগে চলল হানা। ইতিমধ্যেই ১৩০টিরও বেশি রেস্তোরাঁ ও হোটেলে হানা দেন আধিকারিকরা। পচা মাংস, নোংরা পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে এখনও পর্যন্ত ১৪টি রেস্তোরাঁকে নোটিস প্রশাসনের।