Dharmendra Pradhan: জাতীয় পতাকা হাতে হাঁটলেন ধর্মেন্দ্র, তিরঙ্গা যাত্রায় মানুষের স্রোত | Dhenkanal Tricolour Rally: Dharmendra Pradhan Joins BJP Tiranga Yatra, Pays Tribute to Baji Rout - 24 Ghanta Bangla News
Home

Dharmendra Pradhan: জাতীয় পতাকা হাতে হাঁটলেন ধর্মেন্দ্র, তিরঙ্গা যাত্রায় মানুষের স্রোত | Dhenkanal Tricolour Rally: Dharmendra Pradhan Joins BJP Tiranga Yatra, Pays Tribute to Baji Rout

Spread the love

ওড়িশার ঢেঙ্কানলে তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন ধর্মেন্দ্র প্রধানImage Credit: Social Media

ভুবনেশ্বর: যত দূর চোখ যায়, জাতীয় পতাকা হাতে মানুষের লাইন। পায়ে পায়ে এগিয়ে চলেছেন তাঁরা। শুক্রবার ওড়িশার ঢেঙ্কানলে বিজেপির জেলা শাখার উদ্যোগে বিশাল এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা সম্বলপুরের বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান। বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেন।

ধর্মেন্দ্র প্রধান কপিলাস দেওগাঁওয়ে পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাক-ঢোল বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এরপর সেখান থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে ভুবন নীলকণ্ঠপুরের দিকে এগিয়ে যায়। এই নীলকণ্ঠপুরই স্বাধীনতা সংগ্রামী ও শহিদ বাজি রাউতের জন্মস্থান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢেঙ্কানালের সাংসদ রুদ্র নারায়ণ পানি, কামাখ্যানগরের বিধায়ক শত্ৰুঘ্ন জেনা এবং হিন্দোলের বিধায়ক সিমারানি নায়েক-সহ বিজেপির একাধিক বিশিষ্ট নেতা।

তিরঙ্গা যাত্রায় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দা অংশ নেন। হাতে জাতীয় পতাকা নিয়ে তাঁরা মিছিলে হাঁটেন। পরে নীলকণ্ঠপুরে পৌঁছে শহিদ বাজি রাউতের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের জন্য বাজি রাউত ওড়িশার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। নীলকণ্ঠপুরে তাঁর জন্মস্থান দীর্ঘদিন ধরেই স্মৃতির গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত।

দেশাত্মবোধের বার্তা দিতেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বলে বিজেপির তরফে জানানো হয়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে শহিদ বাজি রাউতের প্রতি শ্রদ্ধা জানান কর্মী-সমর্থকরা। দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণে ঢেঙ্কানালে এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কর্মসূচিতে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। 

ঢেঙ্কানলের বিজেপি সাংসদ রুদ্র নারায়ণ পানি বলেন, “আজ এখানে যে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে, তাতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের দলের অন্যতম বিশিষ্ট জাতীয় নেতা ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশের প্রতিটি জেলায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *