ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টে বৃষ্টির আশঙ্কা, গালে ভেস্তে যেতে পারে ঐতিহাসিক ম্যাচ - 24 Ghanta Bangla News
Home

ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টে বৃষ্টির আশঙ্কা, গালে ভেস্তে যেতে পারে ঐতিহাসিক ম্যাচ

Spread the love

কলম্বো: শনিবার গালে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের (India Vs Sri Lanka ) প্রথম ম্যাচে নামছে ভারত। এই ম্যাচটি ভারতের ৬০০তম টেস্ট।…

কলম্বো: শনিবার গালে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের (India Vs Sri Lanka ) প্রথম ম্যাচে নামছে ভারত। এই ম্যাচটি ভারতের ৬০০তম টেস্ট। ফলে ঐতিহাসিক এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তবে ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হয়ে উঠেছে বড় চিন্তার কারণ।ভারত ২০২২ সালের পর প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে চলেছে। পাশাপাশি ২০১৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল।

গালে প্রথম টেস্টে বৃষ্টির বড় আশঙ্কা

প্রথম টেস্টের আগে গালের আবহাওয়া নিয়ে স্বস্তিতে থাকতে পারছে না দুই দলই। ম্যাচের আগের দিন ভারতের ঐচ্ছিক অনুশীলন পর্বও বৃষ্টির কারণে ভেস্তে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের প্রথম দিন অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। ফলে ভারতের ঐতিহাসিক ৬০০তম টেস্টের প্রথম দিনেই খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।,দ্বিতীয় দিনেও আবহাওয়া থাকবে আর্দ্র। দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৪ শতাংশ।

তৃতীয় দিনেও থাকছে বৃষ্টির পূর্বাভাস

দুই দলের কাছেই আরও চিন্তার বিষয় হতে পারে তৃতীয় দিন। ওই দিন সকালে এবং রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে প্রথম তিন দিনে ম্যাচের বড় অংশ বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুবমন গিলের ভারত এবং ধনঞ্জয়া ডি সিলভার শ্রীলঙ্কা, দুই দলকেই আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হতে পারে।

India Vs Sri Lanka-first-test-rain-threat-galle-600th-test

তবে শেষ দুই দিনে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এবং বুধবার সকালে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগের তিন দিনের তুলনায় আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনে বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে প্রায় ৫৬ শতাংশ এবং ৬০ শতাংশ। ভারতীয় দল আশা করবে, বৃষ্টির ফাঁকে পর্যাপ্ত সময় পাওয়া গেলে ম্যাচে ফলাফল বের করা সম্ভব হবে।

গালের পিচে এবার কী অপেক্ষা করছে?

গল আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ গত কয়েক বছরে বেশ কিছুটা বদলেছে। অতীতে এই মাঠের উইকেট ভয়ঙ্কর টার্নিং পিচ হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে সেই ছবি অনেকটাই বদলেছে। ভারতের বোলিং কোচ মর্নে মরকেলও মনে করছেন, গালের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে। তবে ম্যাচ যত এগোবে, উইকেটে পরিবর্তন দেখা দিতে পারে।

ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মরকেল জানিয়েছেন, উইকেটটি তাঁর চোখে ভালো মনে হয়েছে। তাঁর মতে, টেস্ট যত এগোবে, পিচে কিছু পরিবর্তন শুরু হতে পারে। সেই পরিস্থিতির জন্য ভারতীয় দল প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

ভারতের সামনে বড় চ্যালেঞ্জ

ঐতিহাসিক ৬০০তম টেস্ট হওয়ায় ম্যাচটি ভারতের জন্য আলাদা গুরুত্ব বহন করছে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের সময় কমে গেলে জয় পাওয়ার জন্য দুই দলকেই দ্রুত নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গালের মতো স্পিন সহায়ক পরিবেশে ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আবহাওয়া যদি নিয়মিত বাধা সৃষ্টি করে, তাহলে পাঁচ দিনের ম্যাচে পর্যাপ্ত ওভার খেলা সম্ভব হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। তবে ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি এই ঐতিহাসিক টেস্টের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *