Frying Pan: বেকিং সোডা বা ভিনিগার নয়, কালো-পোড়া প্য়ান পরিস্কার করুন ঘরে থাকা এই উপকরণে | Frying Pan: How to clean a frying pan at home so easily
প্রতিদিন ননস্টিক প্যানে রান্না করেন। আর তার জেরে কালচে দাগ পড়ে যায়। সেই পোড়া কড়াই প্যানের জেদি কালচে দাগ পরিষ্কার করা রান্নাঘরের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। অনেকেই এর সমাধানে বেকিং সোডা ও ভিনেগার ব্যবহার করে থাকেন। কিন্তু এত আদৌ কিছু হয় না। ঝকঝকে-চকচকে প্যান পাওয়ার রয়েছে ভিন্ন উপায়।
পোড়া পাত্রটিকে হালকা গরম জলে প্রথমে চুবিয়ে রাখুন। এরপর আর বেশি কিছু নয়। যে ডিশওয়াশ মানে বাসন মাজার যে লিকুইড সাবান ব্যবহার করেন সেটা তার মধ্যে দিন। আরও খানিকক্ষণ রাখুন।
এরপর পাত্রটি সমেত সেই জল হালকা ফোটান। তাপ এবং ডিশ সোপের রাসায়নিক উপাদান মিলে কালো আস্তরণকে নরম করে দেবে।
এরপর গ্যাস থেকে নামিয়ে নিন। জল ঠান্ডা হয়ে গেলে একটি সাধারণ স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষলেই জেদি পোড়া দাগ উঠে আসব।
ঘরের টোটকা হিসেবে বেকিং সোডা ও ভিনেগার জনপ্রিয় হলেও, বিজ্ঞানের নিয়মে পোড়া দাগ তুলতে কিন্তু গরম জল ও ডিশওয়াশের মিশ্রণের জুড়ি মেলা ভার।