জঙ্গি ডেরার খোঁজ ঢাকায়, বরিশালের কোর্টে বোমা
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
বাংলাদেশে জঙ্গি ডেরার খোঁজ এ বার খাস ঢাকায়! সেখান থেকে ৯টি পাইপ বোমা ও বিপুল বিস্ফোরক-সরঞ্জাম মিলেছে। বুধবারই আবার ঢাকার সাভার ও বরিশালে দু’টি বোমা ঘিরে আতঙ্ক ছড়ায়। সাভারে শক্তিশালী ‘প্রেশার কুকার’ বোমা উদ্ধার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।