Netherlands Football Coach: ১৬ বছর পর 'শত্রুশিবিরে', ডাচ ফুটবল দলের কোচ হলেন বিশ্বজয়ী মিডফিল্ডার! | Former Barca Player and Coach Xavi is Appointed As The New Head Coach OF Netherlands - 24 Ghanta Bangla News
Home

Netherlands Football Coach: ১৬ বছর পর ‘শত্রুশিবিরে’, ডাচ ফুটবল দলের কোচ হলেন বিশ্বজয়ী মিডফিল্ডার! | Former Barca Player and Coach Xavi is Appointed As The New Head Coach OF Netherlands

Spread the love

আমস্টারডাম: বিশ্বকাপ ২০২৬-এ শোচনীয় ফল করেছে নেদারল্যান্ডস। মরোক্কোর কাছে রাউন্ড অফ ১৬তে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভ্যান ডাইকদের। তবে বিশ্বকাপে ব্যর্থতার পরেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রোনাল্ড কোম্যান। এবার নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করল নেদারল্যান্ডস। ৫০ বছর পর নেদারল্যান্ডস এমন একজনকে কোচ করেছে, যিনি ডাচভূমের নাগরিক নন।

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জাভিকে কোচ পদে নিযুক্ত করেছে নেদারল্যান্ডস। ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন জাভি। সেই বছর ফাইনালে খেলেছিল নেদারল্যান্ডসই। এবার সেই দলের হয়েই কোচিং করাতে দেখা যাবে জাভিকে। তাঁর সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে ডাচ দল। এবছর বিশ্বকাপে রাউন্ড অফ ১৬য় বিদায়ই নেদারল্যান্ডসের সবথেকে খারাপ ফল। গ্রুপ পর্বে প্রথম হয়ে ফিনিশ করলেও মরোক্কোর কাছে হেরেই বিদায় ঘটে নেদারল্যান্ডসের।

অতীতেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে জাভির। ২০২১ সাল থেকে ২০২৪ এর মে মাস পর্যন্ত বার্সেলোনা ক্লাবে কোচিং করিয়েছেন জাভি। ২০২২-২৩ সালে তাঁর কোচিংয়ে থাকার সময়ই বার্সা লা-লিগা চ্যাম্পিয়ন হয়। এমনকি কাতারের ক্লাবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে জাভির। বার্সার হয়ে গৌরবময় একটি কেরিয়ারের সমাপ্তি ঘটিয়ে ২০১৫ সালে প্রথম কাতারে পাড়ি দেন জাভি। আল সাদের কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর। পরে সেই ক্লাবে কোচ হিসেবে যোগ দেন জাভি। কাতারেই নিজের কোচিং লাইসেন্স অর্জন করেন তিনি। কোচ হিসেবে যোগ দেওয়ার পর জাভি বলেন, “আমার মধ্যে খানিকটা ডাচ ফুটবলও আছে। লুই ফ্যান গলের অধীনে বার্সেলোনায় আমার অভিষেক হয়েছিল। এছাড়াও ফ্যান গল ও ফ্রাঙ্ক রাইকার্ড আমাকে ভাল খেলোয়াড় ও কোচ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছেন। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে জয়। খেলোয়াড়, কোচিং স্টাফ, দলের প্রত্যেকের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।” যোগ করেন জাভি।

২০০৮ ও ২০১২ সালের ইউরো কাপজয়ী দলের সদস্য ছিলেন জাভি। বার্সেলোনাতে দীর্ঘ ক্লাব কেরিয়ারে তিনি ৮টি লা লিগা ও ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তাঁর কেরিয়ারের একটা বড় সময় সার্জিও বুস্কেতস ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে খেলেছেন জাভি। তাঁদের ত্রয়ীকে বলা হত সর্বকালের সেরা মিডফিল্ড। তবে ২০১০ সালে যে দলকে হারিয়েছিলেন জাভিরা, এবার তাঁদের হয়েই সাফল্য আনার লড়াই লড়তে হবে জাভিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *