Nirmal Ghosh Arrest: ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, তিলোত্তমা-কাণ্ডে পুলিশের জালে প্রাক্তন বিধায়ক | EX TMC MLA Nirmal Ghosh arrested in RG Kar Case
কলকাতা: পুরী থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্মল ঘোষের বিরুদ্ধে। দু’বছর পর নতুন করে অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তিলোত্তমার পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে ওড়িশার পুরী থেকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
গত ৯ অগস্ট, তিলোত্তমার মৃত্যুর দু’বছর পর নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০ অগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। এরপরই গ্রেফতার করা হল নির্মলকে। শুধুমাত্র নির্মল নন, প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের তিনদিনের মধ্যেই গ্রেফতার করা হল নির্মলকে।
২০২৪-এর ৯ অগস্ট রাতে আরজি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন অন্যান্য দেহের আগে তিলোত্তমার দ্রুত দাহ করা হয় নির্মলের নির্দেশে, এমনই অভিযোগ ওঠে। নির্মল তখন ছিলেন পানিহাটির বিধায়ক। সম্প্রতি নতুন করে অভিযোগ দায়ের হয়।
সবিস্তারে আসছে…