সুমিতের চারটি মামলার শুনানি হতে পারে আজ কলকাতা হাইকোর্ট
এই সময়: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার শুনানি আজ, মঙ্গলবার করতে পারে হাইকোর্ট। মামলাগুলির দ্রুত শুনানি চেয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। তাঁর আবেদনে বলা হয়, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা, তার সঙ্গেই সুমিতের মামলাগুলির শুনানি করা হোক।